: শীতকালে সবাই একটি পরিচিত সমস্যায় ভোগেন আর তা হল পায়ের গোড়ালি ফেটে যাওয়া। কমবেশি অনেকেই এই সমস্যার ভুক্তভোগী
। শীতকালে আবহাওয়া অনেক ঠাণ্ডা থাকে এবং এই কারণে আমাদের শরীরে ময়েশ্চারের অভাব দেখা দেয় এবং পাশাপাশি রক্ত সঞ্চালন কমে যায়।
এর ফলে পায়ের গোড়ালির ত্বক শুষ্ক ও মোটা
হয়ে যেতে শুরু করে, সেখানে মরা কোষ জমতে শুরু করে। ফলে গোড়ালি ফাটা দেখা
দেয়। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে আজ দেয়া হল কিছু সহজ সমাধানের উপায়।
১। পায়ের ফাটা অংশে পেঁয়াজের রস লাগিয়ে
পরিষ্কার কোন নরম কাপড় দিয়ে বেঁধে রাখুন। মধুও দিতে পারেন ফাটা অংশে। এবং
ফাটা জায়গায় ময়লা হলে লবন ও ঘিয়ের মিশ্রণ দিতে পারেন, ময়লা পরিষ্কার হয়ে
যাবে।
২। হালকা কুসুম গরম পানিতে আধ চামচ
নারিকেল তেল ও সামান্য লবন মিশিয়ে পা ৫ মিনিট তাতে ডুবিয়ে রাখুন। তারপর
দুধের সর, আটা, ও গ্লিসারিন মিলিয়ে পেস্ট তৈরি করে পায়ে লাগিয়ে নিন ১৫
মিনিট পরে ধুয়ে ফেলুন।
৩। হালকা কুসুম গরম পানিতে সামান্য
শ্যাম্পু দিয়ে পা ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এরপর পায়ের গোড়ালি ব্রাশ দিয়ে
ধীরে ধীরে ঘষুন। পা ধুয়ে পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে ফাটা অংশে একটু ভারী
করে ভেসলিন লাগিয়ে নিন।
৪। গ্লিসারিন ও গোলাপ জল মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগান, গোড়ালি নরম থাকবে।

No comments:
Post a Comment